স্পোর্টেইনমেন্ট

নতুনদের জায়গা দিতেই বাদ পড়লেন মাশরাফি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ২৪ জনের প্রাথমিক দলে জায়গা হয়নি মাশরাফির। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের সবশেষ ওয়ানডে সিরিজে অধিনায়ক ছিলেন মাশরাফি।

সোমবার (০৪ জানুয়ারি) মিরপুরে দল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক নান্নু।

মাশরাফির বাদ পড়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মাশরাফির প্রতি সব সময় আমাদের সম্মান আছে। দেশের জন্য অনেক কিছু দিয়েছে মাশরাফি। তবে বাস্তবতা মেনেই এবারের এই সিদ্ধান্ত।’

নান্নু আরও জানান, ২০২৩-এর বিশ্বকাপকে সামনে রেখে বোর্ড, টিম ম্যানেজমেন্ট সবাই মিলে সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছি। তাই মাশরাফিকে বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি তার জায়গায় নতুন কেউ সুযোগ পাবে। নতুনদের গড়ে তুলতে হবে আমাদের।

Related Articles

Leave a Reply

Back to top button