বাংলাদেশ

ধৈর্য ধরার অনুরোধ বিদ্যুৎ মন্ত্রণালয়ের

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভ্রাটের এ পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) ৪টা ৪৫ মিনিটে মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অনুরোধ জানানো হয়েছে।

সারাদেশে বিদ্যুৎ সরবরাহ খুব দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে বলে জানিয়ে মন্ত্রণালয়ের পোস্টে বলা হয়, ‘আকস্মিকভাবে আজ দুপুর ২টা ৪মিনিটে জাতীয় গ্রিডের ইস্টার্ন অংশে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ) সমস্যা দেখা দেওয়ায় অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিভ্রাট চলছে। পিজিসিবির প্রকৌশলীরা দ্রুততার সঙ্গে জাতীয় গ্রিড সচল করতে নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

যত দ্রুত সম্ভব বিদ্যুৎসেবা চালু হবে আশা করে পোস্ট এ বলা হয়, ‘পিজিসিবিসহ বিদ্যুৎ খাতের সব সংস্থা একযোগে পরিস্থিতি মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করতে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Back to top button