বাংলাদেশ

ধর্ষণবিরোধী সমাবেশে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ

ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ উঠেছে, ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে নোয়াখালী অভিমুখী লংমার্চে। তবে ছাত্রলীগের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ছাত্র ইউনিয়ন ও জোটের অভিযোগে বলা হয়, শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে লংমার্চ করে পুরাতন ট্রাংক রোড হয়ে নোয়াখালী অভিমুখে যাত্রাকালে শহরের নির্মাণ সুপার মার্কেটের সামনে পৌঁছালে হামলার ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের এলোপাতাড়ি লাঠিপেটায় লংমার্চে অংশগ্রহণকারীরা প্রাণ বাঁচাতে ছুট দেন। হামলায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়, ছাত্র ইউনিয়ন নেতা মেহেদী নোবেল, আসমা আক্তার, ইমা, রাপিদা, দিপা ফাহমিদা গুরুতর আহত হয়েছেন।

হামলার সময় পুলিশ নীরব ছিল বলে অভিযোগ করেন ছাত্র ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান নোবেল। তিনি ও তার সংগঠনের সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের নেতাকর্মীরা আহত হয়েছেন উল্লেখ করে মেহেদী হাসান নোবেল বলেন, ‘লংমার্চের প্রায় ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।’

তবে এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি এন সালাউদ্দিন ফিরোজ। হামলায় ছাত্রলীগ জড়িত নয় বলেও দাবি করেন তিনি। বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লংমার্চ কর্মসূচি আমরাও সমর্থন করি।

পুলিশের ভূমিকার প্রসঙ্গে দাগনভূঞা থানার ওসি আসলাম সিকদার বলেছেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

Related Articles

Leave a Reply

Back to top button