ভূরাজনীতি

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

এর আগে, গুলশানের বাসভবন ফিরোজা থেকে নিয়মিত চেকআপের অংশ হিসেবে হাসপাতালে যান খালেদা জিয়া।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শারীরিক পরীক্ষা-নিরীক্ষা পর বেগম খালেদা জিয়াকে হাসপাতালের ১০বি ওয়ার্ডের ১০২০৪ নম্বর কেবিনে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছেন বিএনপি চেয়ারপারসন। শরীরে তাপমাত্রাও আছে কিছুটা। বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার সব কিছু পর্যালোচনা করবেন।

এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। পরে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button