ভূরাজনীতি

দ্রব্যমূল্য ইস্যূতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বিএনপি: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দ্রব্যমূল্য ইস্যূতে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে বিএনপি ।

রবিবার (৬ মার্চ) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাহবুবুল আলম হানিফ বলেন, আন্তর্জাতিক কারণেই দ্রব্যমূল্য কিছুটা বেশি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ নিয়েছে। কেউ যেন বাজার নিয়ে কোনো কারসাজি করতে না পারে এ ব্যাপারে সরকার সজাগ আছে। অথচ এ নিয়ে বিএনপি অহেতুক রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনে জিততে পারবে না জেনেই বিএনপি পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিবে এমন কোনো কাজ তারা দল করেনি। তাই দেশের মানুষ তাদেরকে প্রত্যাক্ষাণ করেছে। নির্বাচনে জয়লাভের কোনো সুযোগ নেই বুঝতে পেরেই এ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে বিএনপি।

Related Articles

Leave a Reply

Back to top button