বাংলাদেশ

সিসি ক্যামেরায় ভোটকেন্দ্র পর্যবেক্ষণ

নির্বাচন কমিশন (ইসি) সিসি ক্যামেরার কন্ট্রোল রুমের মাধ্যমে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ নজরদারি করছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রংপুর সিটি নির্বাচন, সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার আনিছুর রহমান কন্ট্রোল রুমে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করছেন।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের পঞ্চম তলায় কন্ট্রোল রুমে, নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

মোট ১ হাজার ৮০৭টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button