পাকিস্তানে লাইভ টক-শোতে এমপির গালে চড় মারলেন নারী আলোচক

চলছিলো রাজনীতি ও দুর্নীতি নিয়ে আলোচনা। এক প পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময়। এবং সবশেষ হাতাহাতিত। পুরুষ আলোচকের গালে চড় মারলেন নারী আলোচক।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলের টক-শোতে ঘটে এমনই এক ঘটনা । ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ঘটনার ভিডিও। [খবর : ডনের ]।
পাকিস্তানি সংবাদ চ্যানেল এক্সপ্রেস নিউজের ‘কাল তাক’ নামের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময় পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নারী নেত্রী ফিরদৌস আশিক আওয়ান এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আব্দুল কাদির খান মান্দোখেলের উত্তপ্ত বাক্য হাতাহাতিতে পর্যন্ত গড়ায়।
পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য (এমএনএ) আব্দুল কাদির খান সরাসরি ফিরদৌস আওয়ানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। ওই অভিযোগের জবাবে ফিরদৌস তার কাছে প্রমাণ চান এবং বলেন যে তিনি মানহানির মামলা করবেন।
ভিডিওতে দেখা গেছে, দু’জনের মধ্যে তর্কাতর্কি বাড়তে থাকলে ফিরদৌস কাদির খানকে চড় মেরে বসেন। তখন পাল্টা আঘাত করেন কাদির ফিরদৌসকে। তারপর শুরু হয় দু’জনের হাতাহাতি। ঘটনা দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে পরেন সঞ্চালক জাভেদ চৌহান। ঘটনা দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করারও ছিলো না। কারন পাকিস্তানের সংবাদ চ্যানেল এক্সপ্রেস নিউজে লাইভ চলছিলো তখন।
তারপরও সেটে থাকা লোকজন এসে থামানোর চেষ্টা চালিয়েছিলো। এবং অনেক কষ্টে তা দমন করা সম্ভব হয়েছিলো।



