বিশ্ব

তাইওয়ানের পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতি

পার্লামেন্ট অধিবেশনে তাইওয়ানের সংসদ সদস্যদের মধ্যে মতবিরোধকে কেন্দ্র করে  তুমুল হাতাহাতির ঘটনা ঘটেছে।

প্যারিসভিত্তিক বার্তা সংস্থা এএফপি তাদের পেজে এই হাতাহাতির ভিডিও পোস্ট করেছে। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।

তাইওয়ানের পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতি

শুক্রবার (১৭ জুলাই) তাইওয়ানের পার্লামেন্ট অধিবেশন চলাকালে একজন এমপি আরেকজনের দিকে চেয়ার তুলে ছুড়ে মারলে তা সহিংসতায় রূপ নেয়। ওই সংঘর্ষে জড়িয়ে পড়েন আরও দুপক্ষের কয়েকজন সংসদ সদস্য। তাদের মধ্যে তর্কাতর্কি, চড়-থাপ্পড় বিনিময়ের ঘটনা ঘটে।

এএফপির ভিডিওতে দেখা গেছে, পার্লামেন্ট অধিবেশন চলাকালে সরকার ও বিরোধী দলের আইনপ্রণেতারা চিৎকার-চেঁচামেচি করছেন। একে অন্যের দিকে প্লাস্টিকের বোতল, ওয়াটার বেলুন এমনকি পানির গ্লাসও ছুড়ে মারছেন। তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। হাতাহাতি একপর্যায়ে কুস্তিতে রূপ নেয়। কেএমটির এমপিরা ডিপিপির এমপিদের মেঝেতে আছড়ে ফেলে দেন।

তাইওয়ানের পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতি

থাইল্যান্ডের গণমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, অবকাঠামোগত সংস্কার বিল নিয়ে সরকারি দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রস্তাবের বিরোধিতা করেন বিরোধী দল কুয়োমিনটাংয়ের (কেএমটি) এমপিরা। এরপরই এই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন স্থানীয় সরকারের কর্মকর্তা, মন্ত্রী ও সরকারি সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button