স্পোর্টেইনমেন্ট

জানুয়ারির প্রথম সপ্তাহে নারী দলের অনুশীলন ক্যাম্প

আগামী বছরের ৩ জানুয়ারি থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাম্প। যেখানে ২৯ সদস্যের এই দল ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করবে।

প্রায় মাসখানেকের এই ক্যাম্পে পাঁচটি সীমিত ওভারের প্রস্তুতি ম্যাচও রয়েছে।

এই অনুশীলন ক্যাম্পের দায়িত্ব থাকবেন নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স।

 ক্রিকেটারদের মধ্যে রয়েছেন: 
সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়শা রহমান, ফারজানা হক, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবহান মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মমতা হেনা হাসনাত, সুরায়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, ইশমা তানজিম, রুবায়া হায়দার ঝিলিক, আকা মল্লিক, ফারিহা ইসলাম তৃশনা, শানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার।

Related Articles

Leave a Reply

Back to top button