বাংলাদেশ

ঢাকা-জলপাইগুড়ি রুটে ‘মিতালী এক্সপ্রেস’ উদ্বোধন

উদ্বোধন হলো, ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি জংশন পর্যন্ত যাত্রীবাহী ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের উদ্বোধন করেন।

এর আগে, দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এসময় ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনটির নামকরণ করেছেন ‘মিতালী এক্সপ্রেস’।

Related Articles

Leave a Reply

Back to top button