বিশ্ব

কঙ্গো নদীতে ৭০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত ৬০

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পশ্চিমাঞ্চলে কঙ্গো নদীতে একটি নৌকা উল্টে অন্তত ৬০ জন নিহত এবং কয়েক শত যাত্রী নিখোঁজ হয়েছেন।

ডিআরসি সরকারের বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ডিআরসির মানুষ সম্পর্কিত কার্যক্রমের মন্ত্রী স্টিভ মবিকায়ি জানান, রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে দেশটির মাই-নদোমবে প্রদেশের লঙ্গোলা একোটি গ্রামের কাছেই প্রায় সাতশ’ যাত্রীসহ একটি নৌকা উল্টে নদীতে ডুবে যায়।

মবিকায়ি জানান, ঘটনার পর উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ৬০টি মরদেহ এবং তিনশ’ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button