অন্য খবর

জামিন পাননি শাহরুখের পুত্র আরিয়ান

মুম্বাইয়ের আদালত, মাদক মামলায় বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ানের জামিন আবেদন নাকচ করে দিয়েছে। খবর: এনডিটিভি।

২৩ বছর বয়সী এই যুবককে আগামী বৃহস্পতিবার পর্যন্ত নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রাখা হবে।

সোমবার (৪ অক্টোবর) আদালত থেকে জানা যায়, আগামী ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

এদিকে এই একই আদেশ দেয়া হয়েছে, তার সঙ্গে গ্রেফতার বাকি দু’জনের ক্ষেত্রেও।

এনসিবি সোমবার বিকেলে, আরিয়ান খানকে আদালতে হাজির করে। এরপর দুই বন্ধুসহ তাকে আগামী ১১ অক্টোবর পর্যন্ত নিজেদের হেফাজতে রাখার জন্য আবেদন করে সংস্থাটি। একই সঙ্গে আরিয়ানের আইনজীবী জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে জামিন মঞ্জুরের আদেশ দেন আদালত।

গত শনিবার দিবাগত রাতে মাঝ সমুদ্রে একটি ক্রুজে মাদক পার্টি চলাকালে আটক করা হয় আরিয়ানসহ ১০ জনকে। এরপর টানা ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো-এনসিবি।

Related Articles

Leave a Reply

Back to top button