স্পোর্টেইনমেন্ট

করোনায় আক্রান্ত শচীন টেন্ডুলকার

ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত হয়েছেন।

এ খবর টুইটে নিজেই নিশ্চিত করেছেন শচীন টেন্ডুলকার। তার শরীরে মৃদু উপসর্গ আছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।

৪৭ বছর বয়সী টেন্ডুলকার টুইটে জানিয়েছেন, তিনি এই মুহূর্তে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।

নিজের টুইটার অ্যাকাউন্টে শচীন লিখেছেন, ‘আমি পরীক্ষা করাচ্ছিলাম। নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ করোনা আক্রান্ত আমি। কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি। বাড়ির বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।’

 

 

Related Articles

Leave a Reply

Back to top button