বাংলাদেশ

ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ

আজ শনিবার, দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে আগামী জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনকে কেন্দ্র করে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার সকাল ১০টায় ইসি সচিবালয় মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকেও যোগ দিতে বলেছেন নির্বাচন কমিশন।

গত ২ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময়, সমন্বয় সাধন ও নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে দিকনির্দেশনা দেয়াই হবে এই বৈঠকের মূল উদ্দেশ্য।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বৈঠকে সভাপতিত্ব করবেন।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা সম্বলিত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে তাদেরকে বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button