স্পোর্টেইনমেন্ট
করোনায় আক্রান্ত ফুটবল কোচ জেমি ডে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে।
নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
তবে ৪১ বছর বয়সী এই কোচের শরীরে এখন পর্যন্ত কোন উপসর্গ নেই। হোটেলে আইসোলেশনে রয়েছেন তিনি। প্রধান কোচ করোনায় আক্রান্ত হওয়ায় রবিবার (১৫ নভেম্বর) সকালের অনুশীলন পিছিয়ে বিকালে নেয়া হয়েছে।
নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ সিরিজ খেলছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত শুক্রবার প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ। আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে ম্যাচে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস জেমি ডে’র বদলে দায়িত্ব পালন করবেন।



