বাংলাদেশ

টিকা পেতে ওয়াশিংটনকে ঢাকার চিঠি

যুক্তরাষ্ট্র থেকে করোনা পরিস্থিতি মোকাবিলায় টিকা আনতে ওয়াশিংটনকে চিঠি পাঠিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অ্যাস্ট্রোজেনেকার টিকা রয়েছে। এই টিকা অনুদান হিসেবে আনার জন্য ওয়াশিংটনকে চিঠি দিয়েছে ঢাকা। তবে অনুদান হিসেবে না পাওয়া গেলে সরকার সেখান থেকে কিনে আনতেও সম্মতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ অ্যাস্ট্রেজেনেকার টিকা আনতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকাও বিখ্যাত। তবে ফাইজারের টিকা রক্ষাণাবেক্ষণে মাইনাস ২৭ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়। সে কারণে সরকার এই টিকা আনতে আগ্রহী নয়।

Related Articles

Leave a Reply

Back to top button