ভূরাজনীতি

টিকা নিলেন আওয়ামী লীগ নেতারা

মন্ত্রী-এমপিদের পর এবার করোনার টিকা নিয়েছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করেন আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৮টার পর থেকে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে টিকাদান কেন্দ্রের ফরম পূরণ করে টিকাদান গ্রহণ শুরু করেন। কয়েকজন নেতা সস্ত্রীক টিকাদান গ্রহণ করেন।

এদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত টিকাদান গ্রহণ করেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম চৌধুরী নাদেল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আবদুল আউয়াল শামীম।

Related Articles

Leave a Reply

Back to top button