বাংলাদেশ

ইউএনও ওয়াহিদা আইসিইউ থেকে এইচডিইউতে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে অ্যান্ড হাসপাতালের চিকিৎসকরা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ওয়াহিদা খানমের চিকিৎসায় গঠিত ৮ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ও হাসপাতারটির নিউরোট্রমা বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহেদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ওয়াহিদা খানমকে আইসিইউতে রাখার আর প্রয়োজন নেই। তার ডান পাশ অবশ। সেটার কোনও উন্নতি এখনও হয়নি। এটার উন্নতি হবে, কীভাবে হবে- সেটা আমরা বলতে পারবো না।’

ওয়াহিদা খানমের শরীরের ডান পাশের উন্নতির জন্য তাকে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

Related Articles

Leave a Reply

Back to top button