অন্য খবর

ছেলের প্রথম ছবি শেয়ার করলেন কাজল

অভিনেত্রী কাজল আগরওয়াল, মাদার্স ডে-র দিনই ছেলের প্রথম ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে সন্তানের উদ্দেশে দীর্ঘ চিঠিও লিখেছেন তিনি।

ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘আমি তোমাকে বলতে চাই তুমি আমার কাছে কতটা স্পেশ্যাল। যেই মুহূর্তে আমি তোমায় প্রথম কোলে নিয়েছিলাম, তোমার ছোট্ট হাত আমার হাতে নিয়েছিল, তোমার উষ্ণ প্রশ্বাস পেয়েছিলাম, তোমার সুন্দর চোখদুটো দেখেছিলাম, আমি বুঝেছিলাম গোটা জীবনের জন্য ভালোবেসে ফেললাম। তুমি আমার প্রথম সন্তান। আমার প্রথম ছেলে। আমার অনেক কিছুর প্রথম। সামনের দিনগুলোয় হয়তো আমি তোমায় অনেককিছু শেখাব। তবে ইতিমধ্যেই আমি তোমার থেকে অগুণিতি জিনিস শিখে ফেলেছি। তুমি আমাকে শিখিয়েছ ভালো মা হতে কী কী লাগে! তুমি আমাকে নিঃস্বার্থ হতে শিখিয়েছ। খাঁটি ভালোবাসার অর্থ বুঝিয়েছ। শিখিয়েছ তোমার একটুকরো হৃদয় কীভাবে শরীরের বাইরে থাকতে পারে।’

কাজল আরও লেখেন, ‘…তুমিই আমার সূর্য, তুমিই চাঁদ, আর আমার সব তারা ছোট্ট সোনা। এটা কোনওদিন ভুলে যেও না।’

গত ১৯ এপ্রিল কাজল এবং তাঁর স্বামী গৌতম কিচলুর কোল আলো করে এসেছে পরিবারের নতুন সদস্য। আদর করে ছেলের নাম রেখেছেন নীল।

Related Articles

Leave a Reply

Back to top button