ভূরাজনীতি

খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’, শ্বাস-প্রশ্বাসও স্বাভাবিক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তাঁর শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ আছে বলে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন।

সোমবার (১২ এপ্রিল) সকালে গণমাধ্যমকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ম্যাডামের (খালেদা জিয়া) শরীরে করোনার কোনও উপসর্গ নেই। স্বাভাবিকভাবেই তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। শুধু তিনি নন, করোনায় আক্রান্ত তাঁর অন্য স্টাফদের অবস্থাও ভালো।’

তিনি বলেন, ‘২৪ ঘণ্টাই ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ রাখা হচ্ছে। এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

Related Articles

Leave a Reply

Back to top button