বাংলাদেশ
জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কামাল উদ্দিন

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ।
‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯’ এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দিয়েছেন।
একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের একজন সার্বক্ষণিক সদস্য ও পাঁচজন অবৈতনিক সদস্য নিয়োগ দিয়েছে সরকার।
কামাল উদ্দিন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান থাকাকালীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য নিয়োগ পেয়েছেন সাবেক সচিব সেলিম রেজা। তাকেও জাতীয় মানবাধিকার কমিশন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন বলে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।



