অন্য খবর

পুষ্পা’র গানে নেচে ভাইরাল রানু মণ্ডল

সামাজিক যোগাযোগমাধ্যমের অতি পরিচিত মুখ ভারতের রানাঘাটের রানু মণ্ডল। কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়ার বদৌলতে রানাঘাটের স্টেশন থেকে বলিউডে পৌঁছে গিয়েছিলেন রানু মণ্ডল। ফেসবুকে এক তরুণের পোস্ট করা গানের ভিডিও ভাইরাল হওয়ার পর রাতারাতি তারকা বনে যান রানু মণ্ডল। এবার দক্ষিণী তারকা আল্লু অর্জুনের মতো লুঙ্গি পরে পুষ্পার গানে নাচলেন রানু মণ্ডল। সামাজিক মাধ্যমে তাই আবারো ভাইরাল হলেন রানু।

মুক্তির পরই ঝড় তুলেছে ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দুতে সিনেমাটি। মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে পুষ্পার ডায়লগ। এমনকি পুষ্পার গানে আল্লুর নাচ সবার নজর কেড়েছে। আট থেকে আশি সবাই-ই পুষ্পার মতো করে নেচে ভিডিও বানাতে ব্যস্ত। এবার সেই তালিকায় নিজের উপস্থিতি জানান দিলেন রানু মণ্ডল। সম্প্রতি তার নাচের ভিডিওটি ভাইরাল হয়েছে।

রানু মণ্ডলের গানের গলা শুনে মুগ্ধ হয়েছিলেন সারা দুনিয়ার বাংলা ও হিন্দি ভাষাভাষী মানুষেরা। বিশ্বের নানান প্রান্ত থেকে বিভিন্নজন সহায়তাও করেছেন রানু মণ্ডলকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আবারও সেই স্টেশনেই ফিরতে হয়েছে তাকে। কাটাচ্ছেন মানবেতর জীবন।

Related Articles

Leave a Reply

Back to top button