বিশ্ব

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ৭

আফগানিস্তানে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের ইমাম বারগাহ মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। জুমার নামাজের সময় বোমা হামলা ঘটেছে বলে জানা যায়। খবর: বার্তাসংস্থা রয়টার্স

দেশটির বর্তমান ক্ষমতাশীন দল তালেবানের মুখপাত্র কারি সাইদ খোস্তি বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী- হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৭ জন, আহত হয়েছেন অন্তত ১৩ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। বলেন, আমরা সেখানকার তথ্য নিচ্ছি। হামলাটি ভয়াবহ ছিল।’

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে তালেবান কর্তৃপক্ষের ধারণা, এই হামলার জন্য দায়ী আন্তর্জাতিজ জঙ্গিগোষ্ঠী আইএসের আফগানিস্তান শাখা আইএসকে।

Related Articles

Leave a Reply

Back to top button