বিশ্ব

জর্জিয়াতে পুনরায় ভোট গণনায় জিতলেন বাইডেন

মার্কিন নির্বাচনে জর্জিয়া ও ক্যারোলিনা রাজ্যে পুনরায় ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে জর্জিতে জয়ী হয়েছেন জো বাইডেন আর ক্যারোলিনায় ডোনাল্ড ট্রাম্প।  এ তথ্য প্রকাশ করেছে সিএনএন সিএনএন সিএনএন।

জর্জিয়া রাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন পেয়েছেন ১৬টি ইলেকটোরাল ভোট। এ নিয়ে বাইডেনের মোট ভোট হয়েছে ৩০৬টি। আর ক্যারোলিনায় ট্রাম্প পেয়েছেন ১৫ ইলেকটোরাল ভোট। ফলে তার মোট ভোট হল ২৩২টি।

গতবারের নির্বাচনে অর্থাৎ ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প ৩০৪ ইলেকটোরাল ভোট পেয়েছিলেন। এবার বাইডেন পেলেন তার চেয়ে ২ ভোট বেশি। তবে ২০০৮ সালে আরেক ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওমাবা ৩৬৫ ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। আর ২০১২’র নির্বাচনে ৩৩২ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ওবামা।

Related Articles

Leave a Reply

Back to top button