বাংলাদেশ

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা আজ

মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীতে ‘বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি আজ দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাব, কলাবাগান এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি বত্রিশ নাম্বারের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হবে।

রাজধানীর পাশাপাশি সারাদেশে একযোগে এই ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ।

এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button