বিশ্ব

প্রথম বিদেশ সফরে কমলা হ্যারিস

দায়িত্ব নেয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রথমবার বিদেশ সফরে বের হচ্ছেন। আগামী সপ্তাহে গুয়েতেমালা ও মেক্সিকো সফর দিয়ে শুরু হচ্ছে এ যাত্রা।

এ সফরের মধ্য দিয়ে তিনি কোভিড-১৯ পীড়িত ও যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের মধ্যে আশার বার্তা ছড়িয়ে দেবেন বলে মনে করা হচ্ছে। কেননা, এ অঞ্চলে অভিবাসনের মূল কারণের দিকে নজর দিতে কূটনৈতিক দায়িত্ব তাকে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

আগামী রোববার গুয়েতেমালা যাওয়ার কথা রয়েছে তার। সেখানে তিনি সোমবার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাতেই’র সাথে দেখা করবেন। এরপর মঙ্গলবার তিনি মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবারদরের সাথে সাক্ষাৎ করবেন।

কমলা হ্যারিস আশা প্রকাশ করে বলেছেন, দুর্নীতি, অপরাধ ও সহিংসতা নিয়ে খোলামেলা আলোচনা হবে। এসব অঞ্চলে করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের টিকা সরবরাহ নিয়েও আলোচনা করবেন। সফরের আগেই এ নিয়ে তিনি নেতৃবৃন্দের সাথে টেলিফোনে কথা বলেছেন।

এছাড়া তিনি কমিউনিটি, শ্রমিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথেও আলোচনায় বসবেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button