স্পোর্টেইনমেন্ট

চীনা কোম্পানি স্পন্সরের সম্মাননা প্রত্যাখ্যান করলেন জিৎ

কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ  ফিরিয়ে দিলেন একটি সম্মাননা। কারন এই সম্মাননার স্পন্সর হচ্ছে একটি চীনা কোম্পানি।

চীনা বাহিনীর ভারতীয় জমি দখলের বিরুদ্ধে এভাবেই গর্জে উঠলেন এই অভিনেতা । ‘সীমান্তে গিয়ে লড়তে না পারলেও নিজের দেশের জন্য এটুকু তো করাই যায়!’ মন্তব্য করেন টলিউড অভিনেতা জিৎ।

সংস্থার নাম উল্লেখ না করেই পুরস্কার প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন জিৎ।

দিন কয়েক আগে এক সংস্থা চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই দর্শকের বিচারে সেরা অভিনেতার শিরোপা জেতেন জিৎ।

কিন্তু ভারত-চীন সীমান্তের বর্তমান পরিস্থিতি ভাবিয়ে তুলেছে অভিনেতাকে। সম্প্রতি লাদাখে ইন্দো-চীন সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। সার্বিক বিষয় বিবেচনা করে সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে জিৎ সাফ জানিয়ে দিয়েছেন, সংশ্লিষ্ট সংস্থার দেওয়া পুরস্কার তিনি গ্রহণ করতে পারবেন না।

 

Related Articles

Leave a Reply

Back to top button