বাংলাদেশ

ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি, তরল খাবার খাচ্ছেন

চিকিত্সাধীন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন, ইনস্টিটিউটের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন ও গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার বিষয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জানান, সব প্যারামিটারই ভালো। স্বাভাবিক সেন্স ফিরেছে।

তিনি বলেন, গতকালই ওয়াহিদাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের এইচডিউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে ইউএনও ওয়াহিদাকে। সেখানে তিনি মুখে লিক্যুইড খাবার খাচ্ছেন।

তিনি বলেন, ওনার জ্ঞানের মাত্রা সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আছে। অন্যান্য অবস্থারও উন্নতি হয়েছে। শুধু ডান হাতটা আগের মতোই আছে, ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি চলার পরে কতটুকু উন্নতি হয় সেটা সময় হলে বোঝা যাবে। জানান, মেডিকেল বোর্ড, কেবিনে নেওয়ার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেবে।

Related Articles

Leave a Reply

Back to top button