বাংলাদেশবিশ্ব

ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা নিয়োগ

সাবহানাজ রশীদ দিয়াকে বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার নিয়োগ দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই নিয়োগের মাধ্যমে ফেসবুকের একজন প্রতিনিধি পেলে বাংলাদেশ। তাকে গত জুলাই মাসে নিয়োগ দেয় ফেসবুক। তিনি বাংলা ভাষা ও বাংলাদেশের পলিসি বিষয়ে কাজ করবেন বলে জানা গেছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশ অংশ দেখার জন্য সাবহানাজ রশীদ দিয়াকে নিয়োগ দিয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর), ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী, ফেসবুকের আঞ্চলিক সদর দপ্তর সিঙ্গাপুরের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। ওই বৈঠকে সাবহানাজ রশীদকে বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে ফেসবুক কর্তৃপক্ষ মন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বাংলা ভাষাভাষীকে নিয়োগ দেওয়ায় বৈঠকে ফেসবুককে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিষয়ক বাংলাভাষী নিয়োগ দেওয়ার ফলে কনটেন্ট বিষয়ে বিদ্যমান যে কোনো সমস্যা দ্রুত সমাধানসহ তার সাথে খুব হজে যোগযোগ রক্ষা করা যাবে এবং যে কোনো বিষয়ে দ্রুত সাড়া পাওয়া যাবে।’

ফেইসবুকের নব নিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবনাজ রশিদ দিয়া এখন থেকে যে কোনো বিষয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান তিনি।

সাবহানাজ রশীদ দিয়া, গ্র্যাজুয়েশন করেছেন বাংলাদেশে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও যোগাযোগ বিষয়ে। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পাবলিক পলিসি ও ডাটা সায়েন্সে মাস্টার ডিগ্রি অর্জন করেন। তিনি ১০ বছর ধরে ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি গুগল, বিশ্বব্যাংক, ইউএসএইডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button