বাংলাদেশ

চোরাচালান সীমান্ত হত্যার বড় কারণ: রীভা গাঙ্গুলী

সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাচালান সীমান্ত হত্যার অন্যতম একটি কারণ বলে জানালেন, বাংলাদেশে নিযুক্ত সদ্য বিদায়ী ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

তিনি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নওগাঁর আত্রাইয়ের গান্ধী আশ্রম ও রবীন্দ্রনাথের কাচাড়ী বাড়ি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাচালানের রণে সীমান্তে হত্যাকাণ্ড ঘটে। আর এসব কেনো হচ্ছে সেই বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধী দুজনেই ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। সেই চেতনা ধারন করে সম্পৃতির বন্ধনে এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ।
দু’দেশের সম্পর্ক উন্নয়নে এই দুই মহামানবের অসামান্য অবদানের কথাও স্মরণ করেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী।

Related Articles

Leave a Reply

Back to top button