বাংলাদেশ

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের এমপি ডা. হাবিবে মিল্লাতের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হলে নিয়োগ পরীক্ষা আরো বেশি প্রতিযোগিতামূলক হবে। ৩০ বছরের কম বয়সীদের মধ্যে হতাশা সৃষ্টি করবে।

তিনি বলেন, বর্তমানে কোনো সেশনজট নেই। শিক্ষার্থীরা সাধারণত ১৬ বছরে এসএসসি, ১৮ বছরে এইচএসসি, এবং ২৩/২৪ বছরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে থাকে।

সাধারণ প্রার্থীদের জন্য চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর বিধায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরও তারা চাকরিতে আবেদনের জন্য কমপক্ষে ৬-৭ বছর সময় পেয়ে থাকে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button