অন্য খবর

চলে গেলেন অভিনেতা সাগর হুদা

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সাগর হুদা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।

জানা যায়, সাগর হুদা স্ট্রোক করেছিলেন। এরপর বুধবার (৩১ আগস্ট) ভোরে মারা গেছেন সাগর হুদা।

সাগর হুদার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন নির্মাতা-অভিনেতারা। সোশ্যাল মিডিয়ায় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ জানান, সাগর ভাই আল্লাহর কাছে চলে গেলেন। আমি বোঝাতে পারব না আমার ঠিক কেমন বুক ফাটা কষ্ট হচ্ছে। উনি শুধুই একজন ভালো অভিনেতা ছিলেন না, ছিলেন একজন পরম পরোপকারী শুদ্ধ মনের ভালো মানুষ। আমার ভাই সাগর ভাই আপনি আল্লাহর কাছে থাকুন কিছুদিন। আমিও আসছি ভাই।

সাগর হুদা নিয়মিত টিভি নাটকে অভিনয় করতেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো, ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেল সেলামি’ প্রভৃতি।

Related Articles

Leave a Reply

Back to top button