বাংলাদেশ

চলছে গণপরিবহন, খুলেছে দোকান-শপিংমল

টানা ১৪ দিন পর, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার।

এর ফলে সারাদেশে সব ধরনের গণপরিবহন চলাচল শুরু হয়েছে, খুলেছে দোকানপাট-শপিংমল।

করোনা সংক্রমণ কমাতে কঠোর বিধিনিষেধের মেয়াদ কয়েকধাপে বাড়ানো হয় যা গতকাল বুধবার পর্যন্ত ছিলো। কিন্তু ঈদের কারণে এর মেয়াদ না বাড়িয়ে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হয়েছে।

এ সময় সর্বাবস্থায় জনসাধারণকে সতর্ক থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়।

তবে ঈদের একদিন পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ফের সারাদেশে কঠোর বিধিনিষেধ শুরু হবে। এতে আবার আগের মতোই সারাদেশে গণপরিবহন ও দোকানপাট বন্ধ থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button