ইকোবিজ

রফতানিমুখী শিল্পের শ্রমিক-কর্মচারীদের ৩ মাসের বেতন দেবে সরকার

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন দিবে সরকার। সরকারের ঘোষিত  প্রণোদনা প্যাকেজ তহবিল থেকে সর্বোচ্চ তিন মাসের বেতন-ভাতা পাবেন এই শ্রমিক-কর্মচারীরা।

বুধবার (১ মার্চ) অর্থমন্ত্রণালয় এই তহবিল ব্যবহারের নীতিমালা প্রকাশ করেছে। বাংলাদেশ ব্যাংক আগামী কয়েকদিনের মধ্যে ব্যাংকে সার্কুলার পাঠাবে।

নীতিমালা অনুযায়ী, রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো এই তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ নিয়ে বেতন-ভাতা দিতে পারবেন। আর ওই ঋণ তাদের পরিশোধ করতে হবে ১৮টি সমান কিস্তিতে। তবে তারা কিস্তি দেওয়া শুরু করবেন ছয় মাস পর থেকে যেটাকে বলা হয় গ্রে সপ্রিয়ড।

নীতিমালায় আরও বলা হয়েছে শ্রমিক কর্মচারীদের বেতন ব্যাংক অবশ্যই তাদের মোবাইল বা ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করবে।

Related Articles

Leave a Reply

Back to top button