স্পোর্টেইনমেন্ট

গোপনে বাগদান সারলেন বিদ্যা সিনহা মিম

আজ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। বিশেষ এই দিনটিতে গোপনে বাগদান সারলেন মিম।

জন্মদিনে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে এই তথ্য জানান তিনি।

মিম ক্যাপশনে লিখেছেন, ‘৬ বছর আগে তোমার সঙ্গে আমার সকল হাসির শুরু। আজ একটি খুব বিশেষ দিন, আজ চিরকালের শুরু। নতুন এক অধ্যায়ের সূচনা। অবশেষে বাগদান সম্পন্ন।’

বাগদানের খবর রাতে জানালেও অবশ্য আগে থেকেই জন্মদিনে এক বিশেষ খবর দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এ জনপ্রিয় নায়িকা।

বর্তমানে মিমের হাতে রয়েছে ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়। সে থেকে শুরু। তার এ যাত্রায় পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

Related Articles

Leave a Reply

Back to top button