স্পোর্টেইনমেন্ট

গায়ে হলুদেও ব্যাট-বল হাতে মাঠে নেমেছেন ক্রিকেটার সানজিদা

জাতীয় নারী ক্রিকেটার দলের টপ অর্ডার ব্যাচার সানজিদা শনিবার জীবনের ইনিংসে জুটি বেঁধেছেন আরেক ক্রিকেটার মীম মোসাদ্দেকের সঙ্গে।তার আগের দিন শুক্রবার ছিলো সানজিদার গায়ে হলুদ। কিন্তু সেদিনো সানজিদাকে গায়ে হলুদের সাজেই, ব্যাট বল হাতে দেখা যায় মাঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে তার ছবি। তবে কি, গায়ে হলুদের এই সুখময় দিনটিতেও তাকে মাঠেই থাকতে হয়েছে!

ছবিতে দেখা যায়, হলুদ শাড়ি, মাথা ও হাতে কপালে ফুলের সাজেই ব্যাট করতে নেমে যান তিনি! না, কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়। আবার ছবির জন্য পোজ দেওয়া তাও নয়। আসলে মুহূর্তেই ঘটে যায় এমনটা। হলুদের সাজে তার ব্যাটিংয়ে ছবি ধরা পড়ে সতীর্থের ক্যামেরায়। যে ছবিটাই এখন স্বপ্নের এক ছবিতে পরিণত হয়েছে সানজিদার।

ছবির আসল রহস্য সানজিদা নিজেই জানিয়েছেন, “ হলুদের ছবি তুলতে রংপুর স্টেডিয়ামে গিয়েছিলাম।  এরকম ছবি তোলার আসলে একদমই কোনো পরিকল্পনা ছিল না। আমরা স্টেডিয়ামের ভেতরে কাশবনে ছবি তুলতে যাচ্ছিলাম। ওখানে বাচ্চারা খেলছিল। অনেক দিন খেলি না তো, ওদের কাছ থেকে ব্যাটটা নিয়ে একটু শ্যাডো করছিলাম। সঙ্গে দুই সতীর্থ ছিল শবনম মুশতারী ও হাসনাত সিনথিয়া। ওদের ক্লিক থেকেই এই ছবি। ন্যাচারালিই তোলা, কোনো প্রস্তুতি ছাড়া।’

বাংলাদেশে হয়ে এখন পর্যন্ত ১৬টি ওয়ানডেও ৫৪টি টি-টোয়েন্টি খেলেছেন রংপুরের মেয়ে সানজিদা। বিকেএসপিতে ক্রিকেটার হিসেবে বেড়ে উঠা। ২০১৪ সালে বিকেএসপি পাঠ চুকিয়ে ফিরে যান রংপুরে। এরপর সেখানকার একাডেমিতে অনুশীলন শুরু। সেখানেই ক্রিকেটার মোসাদ্দেকের সঙ্গে পরিচয়। ৬ বছরের প্রেম অবশেষে বিয়ের পিঁড়িতে গোড়ালো।

 

Related Articles

Leave a Reply

Back to top button