বিশ্ব

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহত ৪২

রোববারের (১৬ মে) ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক শতাধিক।

গত শনিবার গাজায় আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইউএস অ্যাসোসিয়েট প্রেস এবং আল জাজিরার ১২ তলা ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। এতে তীব্র সমালোচনার মুখে পড়লেও নেতানিয়াহু বলেন, ‘এখনও অভিযান চলছে। যতদিন প্রয়োজন, ততোদিন পর্যন্ত অভিযান চলবে। হামাসের মতো ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিকদের নিশানা করছি না আমরা। বরং নিরীহ নাগরিকদের এড়িয়ে সন্ত্রাসবাদীদের ওপরই সরাসরি আঘাত হানছি। ’

গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া এ  হামলায় গাজায় ৫৮ জন শিশু ও ৩৪ জন নারীসহ কমপক্ষে ১৯২ জন নিহত হয়েছেন। এছাড়াও ফিলিস্তিনের হামলায় ইসরায়েলের দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button