ভূরাজনীতি

গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর বিষয়ে চিন্তা করছে সরকার।

শনিবার (০১ মে) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদ সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা করছে। এ সময় আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য ধরারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবিতে রোববার (০২ মে) সারাদেশে বিক্ষোভের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

Related Articles

Leave a Reply

Back to top button