বাংলাদেশ
কোটার ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটা চলমান উদ্ভুত পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ছয় সমন্বয়ককে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিরাপত্তা দেওয়ার কথা বলে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়। যা নিয়ে গত কয়েকদিন থেকে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
অবশেষে বৃহস্পতিবার (১ আগষ্ট) বেলা দেড়টার দিকে তাদেরকে ডিবির হেফাজত থেকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) আজহার মুকুল ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন। আজ সকালে ছয় সমন্বয়কের পরিবার ডিবি কার্যালয়ের ভেতরে গিয়েছিলেন।



