বাংলাদেশ

রিজেন্ট চেয়ারম্যান সাহেদের ভায়রাকে র‌্যাব হেফাজতে নেয়া হয়েছে

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের ভায়রা মোহাম্মদ আলী বশিরকে নিজেদের হেফাজতে নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি টিভি নাটকের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ‘টেলিহোম’র প্রধান । সাহেদের অবৈধ টাকা দিয়েই আলী বশির নাটক প্রযোজনা করতেন বলে অভিযোগ মিলেছে।

এরই প্রেক্ষিতে বুধবার (০৮ জুলাই) রাতে বনানীর টেলিহোমের অফিস থেকে আলী বশিরকে হেফাজতে নেয় র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে জানান, সাহেদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে আলী বশিরকে আনা হয়েছে।

এদিকে, রিজেন্টে অনিয়ম ও প্রতারণার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব।

Related Articles

Leave a Reply

Back to top button