বাংলাদেশ

কার্গোবিমানে দেশত্যাগ করেছেন আনভীরের স্ত্রী

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের স্ত্রী কার্গো বিমানে দেশত্যাগ করেছেন।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরেই হয়রত শাহজালাল বিমানবন্দর থেকে একটি কার্গো বিমানে তিনি দেশ ছাড়েন।

বিমানবন্দর নিরাপত্তা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি কার্গো ফ্লাইটে সায়েম সোবহান আনভীরের স্ত্রী দেশ ছেড়েছেন। তবে তিনি কোন দেশে গেছেন সে বিষিয়টি নিশ্চিত হওয়া যায়নি। ওই ফ্লাইটের যাত্রীদের তালিকায় তার নাম পাওয়া যায়। ওই কর্মকর্তা আরও জানান, সায়েম সোবহান নিজেও দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন। তবে ব্যর্থ হন।

উল্লেখ্য, গত সোমবার রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর ঞ্ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মেয়েটিকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে ওই দিন রাতেই গুলশান থানায় মামলা করেন তান বোন। এতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button