বাংলাদেশ

প্রায় ৫৬ হাজার হাজি দেশে ফিরেছেন

১৫৭টি ফ্লাইটে এখন পর্যন্ত ৫৫ হাজার ৬৫৪ জন হাজি, পবিত্র হজ পালন শেষে, দেশে ফিরেছেন।

শনিবার (৬ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এ বছর বিভিন্ন দেশ থেকে যাওয়া ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন হজ করেছেন। এরমধ্যে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়। শেষ হবে ৮ আগস্ট।

এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৯ ও নারী সাতজন। মক্কায় ১৯, মদিনায় ৫ এবং জেদ্দায় ২ জন মৃত্যু বরণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button