স্পোর্টেইনমেন্ট

কলম্বিয়াকে ১-০ গোলে হারালো আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লাতিন অঞ্চল থেকে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেস।

যদিও নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি আর্জেন্টিনার আগের ম্যাচে চিলির বিপক্ষেও ছিলেন না। কারন কোভিড থেকে সেরে ওঠা লিওনেল মেসিকে ধকল কাটিয়ে উঠতে যথেষ্ট সময় দেয়া হয়েছে। এবং পিএসজির অনুরোধেই তাকে বাছাইয়ের এই পর্বের দুই ম্যাচে দলে রাখেননি স্কালোনি।

এ জয়ে আর্জেন্টিনা এখন পর্যন্ত টানা ২৯ ম্যাচে অপরাজিত রইল।

খেলার ২৯তম মিনিটে মার্তিনেসের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মার্কোস আকুনার ক্রসে ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন এই তারকা ফরোয়ার্ড।

বিরতির পরও আধিপত্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা। ৬৪তম মিনিটে আবারও দূর থেকে চেষ্টা করেন দি মারিয়া। তার বুলেট গতির শট দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান কামিলো ভারগাস।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ১৫ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে এই অঞ্চলে দুই নম্বরে আছে। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। তিন নম্বরে একুয়েডর। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে উরুগুয়ে।

 

Related Articles

Leave a Reply

Back to top button