৩ কোটি ২০ লাখ রুপিতে শাহরুখের কলকাতায় সাকিব

শেষ পর্যন্ত অর্থের লড়াইয়ে সাকিবকে জিতে নিলো কলকাতা নাইট রাইডার্স।ভিত্তিমূল্য ২ কোটি রুপি থেকে বাড়তে বাড়তে অবশেষে ৩ কোটি ২০ লাখ রুপিতে পুরোনো ঠিকানা কেকেআর এ সাকিব।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বড় ফ্র্যাঞ্জাইজিগুলোর নজর ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকেই।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে, সাকিবকে নিয়ে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের সঙ্গে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের নিলামের লড়াইটা জমে উঠেছিল। একটু একটু কলে দুই ফ্র্যাঞ্জাইজিই সাকিবের দাম বাড়াচ্ছিল।
শেষ পর্যন্ত পুরোনো ঠিকানা কেকেআর এ সাকিব। এরপর আর কোনও ফ্র্যাঞ্জাইজি কলকাতার সঙ্গে টক্কর দিতে এগোয়নি।
এদিন নিলামের ২ নম্বর সেটে সাকিবের সঙ্গে ছিলেন ডেভিড মালান, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিসের মতো তারকারা। প্রথমেই নাম আসে ম্যাক্সওয়েলের। এই অজি অলরাউন্ডারের প্রতি আগ্রহ দেখায় কলকাতা।
পরে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস মিলে তাকে নিয়ে টানাটানা শুরু করলে দাম বাড়তে থাকে ম্যাক্সওয়েলের।
ভিত্তিমূল্য ২ কোটি রুপি থেকে বাড়তে বাড়তে সেই দাম গিয়ে ঠেকে সোয়া ১৪ কোটি রুপিতে এবার ম্যাক্সওয়েলকে দলে টেনেছে ব্যাঙ্গালুরু।



