বিশ্ব

করোনা নিরাময়ে জাপানি ঔষধে চীনের সমর্থন

ফুজি ফিল্ম কোম্পানির তৈরি অ্যাভিগান ওষুধ ইতিমধ্যে চীনের করোনা আক্রান্ত রোগীদের মধ্যে কাজ করেছে বলে দাবি তুলেছে জাপান। এই ওষুধের মাধ্যমে অনেক রোগী দ্রুত সেরে উঠেছেন বলে দাবি দেশটির। আর তাই পরীক্ষামূলক ভাবে এবার ২০টি দেশে এর প্রয়োগ করা সিদ্ধান্ত নিয়েছে তারা।

২০১৪ সাল থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় জাপানে এই ওষুধ ব্যবহার হচ্ছে।

এই ওষুধ চীনের করোনা সংক্রামিত উহান শহরের রোগীদের উপর প্রয়োগ করা হয়। চীন সরকারের দাবি, এই ওষুধ করোনাভাইরীস প্রতিরোধে ভাল কাজ দিয়েছে। এরপরই বিশ্বে ওষুধটি নিয়ে তোলপাড় শুরু হয়।

জাপান সরকারের তরফে জানানো রয়েছে, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পরীক্ষামূলকভাবে ২০টি দেশকে বিনামূল্যে অ্যাভিগান পাঠানো হবে। এই দেশগুলির মধ্যে রয়েছে  বুলগেরিয়া, চেক রিপাবলিক, ইন্দোনেশিয়া, মায়ানমার, ইরান, সৌদি আরব ও তুরস্ক।

তবে জাপান সরকার জানায়,  এই ২০টি দেশ ছাড়াও আরও ৩০টি দেশ এই ওষুধ নেয়ার আগ্রহ দেখিয়েছে। সরকার বিষয়টি ভাবনাচিন্তার মধ্যে রেখেছে। জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে পরিচিত অ্যাভিগান।

Related Articles

Leave a Reply

Back to top button