স্পোর্টেইনমেন্ট

ওয়ানডে র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলল বাংলাদেশ

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে পেছনে ফেলে আটে ওঠে এসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।  সালমা-জাহানারাদের রেটিং পয়েন্ট এখন ৬১।

এশিয়া কাপজয়ীদের জায়গা ছেড়ে দিয়ে ৪৭ রেটিং নিয়ে নয়ে নেমে গেছে লঙ্কানরা। ১৩ রেটিং নিয়ে তাদের পেছনে আছে আয়ারল্যান্ড। বাংলাদেশের ওপরে সাত নাম্বারে আছে পাকিস্তান। তাদের রেটিং ৭৭।

বিশাল ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। অজি নারীদের রেটিং ১৬০। ১২১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। তাদের চেয়ে ২ রেটিং কম নিয়ে তিনে ইংল্যান্ড। পাঁচে থাকা নিউজিল্যান্ডের রেটিং ৯৪। ৮৫ রেটিং নিয়ে ওয়ানডেতে পঞ্চম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।

টাইগ্রেসদের মতো র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকারও। এক ধাপ  এগিয়ে চতুর্থ স্থান দখল করা প্রোটিয়া নারীদের রেটিং ১০৭।

Related Articles

Leave a Reply

Back to top button