বাংলাদেশ

এতো সুন্দর মানুষের এতো বিভৎস মৃত্যু সহ্য করা যায় না: প্রধানমন্ত্রী

প্রত্যেক আন্দোলন-সংগ্রামে মাঠে থাকতেন গ্রেডেন হামলায় নিহত আইভি রহমান। মিটিংয়ে আমাদের কর্মীদের সঙ্গে বসতেন। কোনও অহমিকা ছিল না…‘এতো সুন্দর একটা মানুষের এরকম বিভত্স মৃত্যু সত্যিই সহ্য করা যায় না।’১৬ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেডেন হামলায় নিহত আইভি রহমানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে গণভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বৈঠকে শেখ হাসিনা বলেন, ‘মহিলা আওয়ামী লীগেরও নেতা ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমান। ছাত্রজীবন থেকেই উনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আমরা একসঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করেছি। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়, ২৪ আগস্ট তাকে মৃত ডিক্লেয়ার করে।’

সভার শুরুতে ২১ আগস্টের নৃশংসতম হত্যাযজ্ঞে নিহত ২২ নেতাকর্মীর কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নিহতদের মধ্যে ৪ জন ছিলেন মহিলা আওয়ামী লীগের নেত্রী। দুজন ছিলেন অজ্ঞাতনামা। তাদের লাশও কেউ নিতে আসেনি। ধারণা করা হয়, এই অজ্ঞাতনামারাই হয়তো আক্রমণকারী ছিল, কিছু জানি না!’

তিনি বলেন, ‘কিন্তু আমরা তখন আমাদের ২২ জন নেতাকর্মী হারিয়েছি এবং তখন প্রায় ৬-৭শ’ নেতাকর্মী আহত হয়। অনেকে চিকিৎসা করে সুস্থ হয়ে পরে আবার অনেকেই আবার মারা গেছে। কারণ শরীরের ভেতরে অনেক স্প্লিন্টার সেই অবস্থায় এখনও অনেকেই ওভাবে বেঁচে আছে।’

এসময় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button