বাংলাদেশ

ওমান-বাংলাদেশ ১০ বছর মেয়াদী এলএনজি চুক্তি

জি টু জি ভিত্তিতে ২০২৬ সাল থেকে ২০৩৫ সাল পর্যন্ত অতিরিক্ত শূন্য দশমিক ২৫ থেকে ১ দশমিক ৫ এমটিপিএ (মিলিয়ন টন পার এনাম) এলএনজি কেনার এ চুক্তি সই হয়েছে। সরকারি পর্যায়ে ওমান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানির জন্য পেট্রোবাংলা এ চুক্তি করেছে।
সোমবার (১৯ জুন) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বিপুল পরিমাণ এই এলএনজি কিনতে ওমানের একটি কোম্পানির সঙ্গে এ চুক্তি করেছে পেট্রোবাংলা। প্রথম বছরে চার এবং পরের দুই বছর ১৬ কার্গোর পর ২০২৯ সাল থেকে এলএনজি আসবে ২৪ কার্গো করে বলে চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়।
চুক্তিতে পেট্রোবাংলার বোর্ড সচিব রুচিরা ইসলাম এবং ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেড (আগের নাম ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল) এর নির্বাহী পরিচালক সাইদ আল মাওয়ালী সই করেন।
উল্লেখ্য, গ্যাস স্বল্পতায় চাহিদা মেটাতে ২০১৮ সালে করা প্রথম চুক্তির আওতায় বর্তমানে ওমান থেকে বছরে এক এমটিপি (১৬ কার্গো) এলএনজি আমদানি করছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার থেকেও দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি আনা হচ্ছে। চাহিদা মেটাতে এর বাইরে স্পট মার্কেট (খোলা বাজার) থেকেও এলএনজি কিনছে সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button