স্পোর্টেইনমেন্ট

ইউরো কাপের ফাইনালে ইতালি

ইউরো কাপের সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ইতালি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ছিল সমতা। পরে অতিরিক্ত যোগ করা সময়েও গোল করতে পারেনি কোনো দল। যার ফলে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে ইতালি।

প্রথম ৪৫ মিনিটে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি রবার্তো মানচিনির দল। দুই-তৃতীয়াংশ সময় বলে দখল নিজেদের কাছেই রেখেছিল তিনবারের চ্যাম্পিয়নরা। গোলের খোঁজে শট নিয়েছিল ৫টি। যদিও সাফল্য মেলেনি।

ম্যাচে বলার মতো প্রথম সুযোগটা তৈরি করেছিল ইতালি। মাত্র চার মিনিটের মাথায় এমারসনের পাস থেকে স্পেনের গোলরক্ষক উনাই সিমনকে ফাঁকায় পেয়ে যান নিকোলো বারেল্লা। সিমনকে পরাস্ত করলেও তার শট গিয়ে লাগে দূরের পোস্টে। অবশ্য এর আগে অফসাইডে ধরা পড়ায় সেটি আক্রমণ হিসেবে ধরা হয়নি।

পুরো ম্যাচে দুর্দান্ত খেলা উপহার দেয়া দানি ওলমোর ডিফেন্সচেরা পাস থেকে ডনারুম্মাকে বোকা বানিয়ে স্পেনকে সমতায় ফেরান মোরাতা।

পরে নির্ধারিত সময়ে আর গোলের দেখা পায়নি দুই দল। খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। মূল ম্যাচের মত এখানেও আধিপত্য বিস্তার করে খেলে স্পেন, সম্ভাবনা জাগায় একাধিক গোলের। কিন্তু কোনোটিই শেষ পর্যন্ত সফল হয়নি।

এরপর টাইব্রেকারে গিয়ে বিদায় নেয় ইউরো কাপের সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন স্পেন।

Related Articles

Leave a Reply

Back to top button