বিশ্ব

এ বছর চিকিৎসায় নোবেল পেলেন ডেভিড ও আর্ডেম

এ বছর চিকিৎসায় ‘নোবেল পুরস্কার’ পাচ্ছেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান।

সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুরে সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে এই পুরস্কারের ঘোষণা করে নোবেল কমিটি। চলতি বছরের নোবেল পুরস্কারের ঘোষণা শুরু হয়েছে আজ ৪ অক্টোবর। আগামী ১১ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে ঘোষণা করা হবে বিভিন্ন ক্ষেত্রের নোবেল পুরস্কার।

এ বছর তাপমাত্রা এবং স্পর্শের রিসিপটর আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডেভিড জুলিয়াসকে চিকিৎসা শাস্ত্রের শরীরতত্ত্ব এবং আর্ডেম প্যাটাপৌসিয়ানকে মেডিসিনের ওপর নোবেল দেয়া হয়েছে। তাদেরকে যৌথভাবে দেয়া হচ্ছে এ সম্মাননা।

নোবলে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি যুগান্তকারী আবিষ্কার। এই বছরের নোবেল পুরস্কারে বিজয়ীদের আবিষ্কারের কারণে আমরা এটা জানতে পেরেছি যে, কিভাবে তাপ, ঠান্ডা এবং যান্ত্রিক শক্তি আমাদের অনুভূতিকে নাড়া দেয় এবং আমরা তা উপলব্ধি করতে পারি ও বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে পারি। এই অনুভূতি বোঝার জন্য রিসেপ্টর আবিষ্কার করেছেন তারা।

এর আগের বছর হেপাটাইটিস ‘‘সি ভাইরাস’’ আবিষ্কার এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মার্কিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটনকে চিকিৎসায় নোবেল দেয়া হয়েছিল। তার আগের বছরও চিকিৎসায় নোবেল দেয়া হয়েছিল তিনজন বিজ্ঞানীকে।

Related Articles

Leave a Reply

Back to top button